কৃষ্ণকলি ও শ্রাবণসখা
রচয়িতা: রামচন্দ্র পাল
আবৃত্তি: এনাম আজিজুল
আমি আজ মেঘ পরেছি
তুমি আজ সবুজ জামা
খোলা এই বুক পেতেছি
মেঘা, তুই বৃষ্টি নামা
মেঘা, তোর বুকের ভিতর
যত সুখ দুঃখ আছে
নিজেকে নিঃস্ব করে
খুলে দে আমার কাছে
যে তুমুল কান্নাধ্বনি
চেরে বুক আকাশটাকে
যে আগুন একলা পোড়ায়
সে আগুন দে আমাকে
আমি তোর পাহাড়ি বন
আমি তোর জঙ্গিঘাঁটি
আমি তোর বিপন্ন মাঠ
আমি তোর গ্রামের মাটি
আমি তোর বন্যাধারায়
ভিজে আজ মাদল হব
বীজে তোর ফুটবে পাতা
সবুজের হাট বসাব।
আমি এই বুক খুলেছি
খুলেছি শরীরটাকে
যা খুশি যেমন খুশি
করে তুই নে আমাকে
মাটি কর ওলটপালট
তবে বুক নরম হবে
তবে তো আগুন থেকে
মেঘে খুব বৃষ্টি হবে
পেষনে নিষ্পেষনে
আমাকে নিঙড়ে নিবি
তবে তো পাতায় পাতায়
সবুজে ফুটবে ছবি!
ডেকে নিক উথাল পাতাল
পাগল এই বৃষ্টি ধারা
আমি তোর সর্বসহা
আমি তোর সর্বহারা
বুকে তোর কান্না ছিল
দিয়ে তুই নিঃস্ব হলি
তুই আমার শ্রাবণ সখা
তুই আমার কৃষ্ণকলি।
তুই আমার শ্রাবণ সখা
তুই আমার কৃষ্ণকলি।
Enam Azizul Islam, Born on 23 November is a Bangladeshi young promising Recitalist and elocutionist. He is one of the founding executives of Trilok Bachik Pathshala, a poetry recitation learning and development institute.
The creative youngstar started his institutional poetry recital practices early on 2008 under the direct guidance, supervision and presidency of his Guru Prominent recital artist The Shimul Mustapha. With the Guru's wise guidance Enam successfully completed the course of performing art of recitation in Boikuntha Abritti Academy and soon nominated as on of the executive committee of Boikuntha Abritti Academy. And after a few years, with his Guru Shimul Mustapha's permission and support Enam joined with another organizer Reciter Masum Ajijul Basar and others forming a new recitation organization named Trilok Bachik Pathshala, which in these days one of the largest and to an extent an exemplary organization of recitation in Bangladesh.
Enam Azizul Islam, also goes by Md Azizul Islam. From his early life has been a regular face on Television and stages. Being a regular artist he performes Bangla poetry recitation on Television channels and radios. But Enam prefers stage shows for it gives his inner feelings to be connected directly with the audience.
In his professional life, Enam is a skilled banker, he works in a government bank. He continues his co curricular activities for recitation with a very harmony with his professional job. He also conduct training sessions on poetry recitations in Trilok and other organizations.